1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা পেকুয়ায় রিজার্ভ বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শ্রীপুরে ‘বনখেকো’ চক্রের দাপট: উজাড় হচ্ছে সরকারি বনাঞ্চল, হুমকির মুখে পরিবেশ সাতকানিয়ায় ১,৯০০ কৃষকের হাতে আউশ চাষে সহায়তা নবীনগর টু আশুগঞ্জ সড়কে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এমপির রকার জনগণের রায় অস্বীকার করছে: এনসিপি সদস্যসচিব আখতার হোসেনের অভিযোগ সোনারগাঁওয়ে অভিযান, ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কথা বলতে না দিলে দুলাভাই চলে যাবে: সিলেটে হাস্যরসে তারেক রহমান ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৮৪ যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত, পাইলটসহ পাঁচজনের মৃত্যু

সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ২ মে, ২০২৬

সাত দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২ মে) ভোরে তিনি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পাশাপাশি প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীরাও উপস্থিত ছিলেন।

সফরকালে ডা. শফিকুর রহমান জাপানে বিভিন্ন রাজনৈতিক ও প্রবাসী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park