গাজীপুরের শ্রীপুরে রাজাবাড়ী ইউনিয়ন মিটালু গ্ৰামে নিজ দখলীয় জোত জমি ৩.৫০ শতাংশ বিল্ডিং বাড়ি ঘর সহ বিক্রির কথা বলে নয় লাখ, আশি হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আপন ভাই ও ভাতিজির বিরুদ্ধে। এই ঘটনায় মোছাঃ হাজেরা খাতুন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে ও ভুক্তভোগী নারী হাজেরা খাতুন জানান, আমার আপন বড় ভাই সামসুল হক ও ভাতিজি মোছাঃ নাজমা আক্তার ৩.৫০ শতাংশ জমি ঘর সহ বিক্রির উদ্দেশ্যে আলোচনা সাপেক্ষে ২৩,০০,০০০/-টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে ১০/১০/২০২৫ ইং তারিখে নগদ ৯,৮০,০০০/- টাকা জমির জন্য হাত বায়না বাবদ নেয়। কিন্তু পরবর্তীতে জমি দিবে না বলে তালবাহানা করে আসছে। আমি টাকা ফেরত চাইলে দিতে অস্বীকার করে।
বিষয়টি স্থানীয় গন্যমান্য লোকজনদের জানানো হলে ২৫ অক্টোবর উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে একটি লিখিত অঙ্গীকার নামা দলিল করে স্বাক্ষর দেয়। আগামী ৮ ডিসেম্বর আমার টাকা পরিশোধ করবে নয়তো জমি লিখে দিবেন। কিছুদিন পর আমাদের নামে গাজীপুর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বরাবরে পি: মো: নং -১০৪৭/২৫ ধারা ৯৮ উক্ত অঙ্গীকার নামার একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলার বিষয়ে ২১ নভেম্বর সকালে বিবাদীদের বাড়িতে গেলে আমাদের কে অশ্লীল ভাষায় গালিগালাজ মারপিট করে প্রাণনাশের হুমকি ধামকি দেয়।
এবিষয়ে অভিযুক্ত সামসুল হক টাকার কথা স্বীকার করে বলেন টাকা ফেরত দিয়ে দিবো এইটা নিজেদের বিষয়। ভাতিজি মোছাঃ নাজমা বলেন, টাকা নিয়েছি সুদে, টাকা দিয়ে দিমু আমাদের আদালতে একটি মামলা চলমান রয়েছে। শ্রীপুর মডেল থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক পিপিএম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।