1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শিক্ষক হত্যার প্রতিবাদে মতলব উত্তরে মাধ্যমিক শিক্ষকদের মৌন মানববন্ধন – দৈনিক দেশেরকথা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত কুড়িগ্রামে এসডিজি কার্যক্রম নিয়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশা প্রবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে অসহায় বৃদ্ধাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ চাই: সংসদে ক্ষোভ প্রকাশ নাহিদ ইসলামের নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বাংলাদেশিদের ভারতের ভিসা প্রদানে শিগগিরই ইতিবাচক পরিবর্তনের আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর গোবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবলে শিরোপা জিতলো ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ সেনবাগ সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী মীর কাশেম দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন

শিক্ষক হত্যার প্রতিবাদে মতলব উত্তরে মাধ্যমিক শিক্ষকদের মৌন মানববন্ধন

শহিদুল ইসলাম খোকন
  • প্রকাশ শুক্রবার, ১ জুলাই, ২০২২

 

আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি স্কুলছাত্র ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক আশরাফুল ইসলাম জিতু (১৯) কে  সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে ৩০ জুন দুপুরে মতলব উত্তর উপজেলা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা পরিবার পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে মৌন মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা মৌন মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্ৰহন করে।

মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন এর সঞ্চালনায়  বক্তব্য রাখেন, সুজাতপুর নেসারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজালাল, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ উল্লাহ,ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম, ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেনজির আহমেদ, হাজী মইনউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, শিকারিকান্দী আকবরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, নীলনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান,পাঁচআনি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বশির আহমেদ,সপ্তগ্ৰাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুল ইসলাম প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park