1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাজাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি নিয়ে বিরোধে পিতাকে মারধর, অবরুদ্ধ করার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দলে তানজিম হাসান সাকিব, অপরিবর্তিত স্কোয়াড সংরক্ষিত আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা শারমিন ও মাহমুদা মিতু ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের, ইসলামাবাদে আলোচনায় উত্তেজনা বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা, শুরু হয়েছে আলোচনা লাকসামে কৃষকের আধাপাকা ধানজোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ বিয়ে করতে যাওয়ার পথে স্ত্রীর কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন যুবক জুনেই বিসিবি নির্বাচন আয়োজনের পরিকল্পনা, জানালেন তামিম ইকবাল সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের তালিকা প্রকাশ, জামায়াতের ৮ জনসহ মোট প্রার্থী চূড়ান্ত শ্রীপুরে বিয়ের নামে প্রতারণা: স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে স্বামী বিদেশে, দ্বারে দ্বারে ঘুরছেন গৃহবধূ

রাজাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মো. নাঈম হাসান ঈমন
  • প্রকাশ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ঝালকাঠির রাজাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে মাছের পোনা অবমুক্তকরণ, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দের নেতৃত্বে একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজের সঞ্চালনায় এবং উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও রাহুল চন্দ। বিশেষ অতিথি ছিলেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোজাম্মেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. আয়সা সিদ্দিকা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্তার হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার জেলে সমাজের প্রতিনিধিরা। আলোচনা সভা শেষে সফল উদ্যোক্তা ও মাছ চাষিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park