1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাজনীতি বিরোধী বিক্ষোভে উত্তাল রুয়েট: মুখোমুখি ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ড. ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ মর্যাদার মেয়াদ ৬ মাস কমাল সরকার, এসএসএফ নিরাপত্তা সুবিধা সীমিত সিএনজিতে তুলে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা, চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয় কাস্টমস কর্মকর্তা বুলেটকে: র‌্যাব আগামী সপ্তাহে লোডশেডিং কমবে, বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশ্বাস মন্ত্রীর মা-বোনদের রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর মানহানির মামলায় জামিন পেলেন জামায়াত নেতা আমির হামজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান, মধ্যস্থতায় পাকিস্তান বাবার খনন করা ‘জিয়া খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিক শিল্প পার্কে তদন্তে ধোঁয়াশা, রক্ষকই যেন ভক্ষক সন্ধ্যার মধ্যে ৫ জেলায় কালবৈশাখীর শঙ্কা, সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রাজনীতি বিরোধী বিক্ষোভে উত্তাল রুয়েট: মুখোমুখি ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা

রাজনীতি বিরোধী বিক্ষোভে উত্তাল রুয়েট: মুখোমুখি ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা

রুয়েট প্রতিনিধি
  • প্রকাশ সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেয়াল লিখন ও ব্যানার অপসারণের ঘটনাকে ঘিরে সৃষ্ট পরিস্থিতির ধারাবাহিকতায় বিক্ষোভ মিছিল চলাকালে জিয়া হলের সামনে ছাত্রদলপন্থী শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১০ আগস্ট থেকে রুয়েটে শিক্ষক ও শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে এই নিষেধাজ্ঞা সত্ত্বেও সময় সময় গোপন ও প্রকাশ্য রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ উঠে আসছে।

গত ২৩ এপ্রিল ২০২৬, চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের ঘটনার প্রেক্ষাপটে রুয়েট ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের নাম উল্লেখ করে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখন করা হয়। বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়ার জন্ম দেয়।

পরবর্তীতে ২৬ এপ্রিল বিকেলে সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ গুপ্ত ও প্রকাশ্য উভয় ধরনের রাজনীতির বিরোধিতা করে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ব্যানার টানায় এবং দেয়াল লিখন করে। পরে অভিযোগ ওঠে, ছাত্রদলপন্থী কিছু শিক্ষার্থী ওই ব্যানারটি অপসারণ করে আগুনে পুড়িয়ে দেয়। একই সঙ্গে “রুয়েট জাতীয়তাবাদী স্পন্দন” নামে একটি ফেসবুক পেজে বিষয়টি প্রচারিত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীদের একটি অংশ অভিযোগ করেন, রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও কার্যকর পদক্ষেপ গ্রহণে দৃশ্যমান উদ্যোগ নেই। এর প্রতিবাদে ২৭ এপ্রিল রাত ১২টা ৩০ মিনিটে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, গভীর রাতে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিয়া হল এলাকায় পৌঁছালে উত্তেজনা চরমে ওঠে। সেখানে অবস্থানরত প্রায় ৩০–৩৫ জন ছাত্রদলপন্থী শিক্ষার্থী দলীয় স্লোগান দিতে শুরু করলে বিক্ষোভকারীরাও ছাত্র রাজনীতির বিরুদ্ধে স্লোগান দেন। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগানে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক মঞ্জুর মোর্শেদ ও সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী ঘটনাস্থলে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ঘটনার জেরে পুরো ক্যাম্পাসজুড়ে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park