1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন কার্ড সংরক্ষিত নারী আসনে এনসিপির তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরার মনোনয়ন স্থগিত স্থানীয় উদ্ভাবিত লাহসই প্রযুক্তি ছড়িয়ে দিতে সুন্দরগঞ্জে সেমিনার  ট্যাক্স-ফ্রি নয়, এমপিদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি, সংসদে অভিযোগ প্রধানমন্ত্রীর বাসভাড়া বাড়ছে বৃহস্পতিবার, বৈঠক শেষে জানালেন সড়ক পরিবহনমন্ত্রী দেশে প্রতিদিন হার্ট অ্যাটাকে অন্তত ৭০০ জনের মৃত্যু, এনসিডি নিয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ সিটি করপোরেশনে যোগ্যতার ভিত্তিতে প্রশাসক নিয়োগ হয়েছে: প্রতিমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে ১০ জন করে আনসার মোতায়েন

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র দুই দিন বাকি থাকতেই ভোটকেন্দ্র ঘিরে নতুন কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। ভোটের পরিবেশ নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা নিশ্চিতের লক্ষ্যে ভোটকেন্দ্রের চারশ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটার ও সংশ্লিষ্টদের জন্য মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট তিন শ্রেণির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া কেউ ভোটকেন্দ্র এলাকায় মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এই নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশনা জারি করেন। এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে কেবল ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার বা ভিডিপি সদস্য মোবাইল ফোন বহন করতে পারবেন। এর বাইরে অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্র এলাকায় প্রবেশ করতে পারবেন না।

এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন দায়িত্ব পালনরত সাংবাদিকরা। ভোটগ্রহণের দিন সংবাদ সংগ্রহ, ছবি তোলা ও ভিডিও রেকর্ডিংয়ের জন্য অধিকাংশ সাংবাদিকই মোবাইল ফোন ব্যবহার করে থাকেন। ফলে মোবাইল বহনে এই নিষেধাজ্ঞা তাদের পেশাগত দায়িত্ব পালনে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ ধরনের নির্দেশনা এবারই প্রথম জারি করা হলো, যা ভোটকেন্দ্রের তথ্যপ্রবাহ ও সংবাদ কাভারেজের ওপর প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করছেন অনেক সাংবাদিক ও গণমাধ্যমকর্মী।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park