1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিএনপি নেতাকে পানিতে চুবিয়ে নির্যাতনের অভিযোগ আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

বিএনপি নেতাকে পানিতে চুবিয়ে নির্যাতনের অভিযোগ আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে

অনলাইন ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৩০ মার্চ, ২০২৬

নেত্রকোনার মদন উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিএনপির এক নেতাকে মারধর ও পানিতে চুবিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক কর্মী ও তার ভাইদের বিরুদ্ধে। ভুক্তভোগী মেহেদী হাসান আকন্দ শফিক মদন উপজেলা বিএনপির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

এ ঘটনায় মেহেদী হাসান বাদী হয়ে মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার (৩০ মার্চ) মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার মেহেদী হাসান তার বাড়ির সামনে বিলে জমিতে ঘাস কাটতে যান। ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে স্থানীয় সোহেল মিয়া ও তার ভাইয়েরা মিলে তাকে মারধর করেন এবং পানিতে চুবিয়ে নির্যাতন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

লিখিত অভিযোগে একই গ্রামের মো. সোহেল মিয়া (৩৫), তার ভাই মো. কায়েস (২৮), কাউসার (৩০) এবং মো. সাগর (২২)-কে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়, তারা সবাই আওয়ামী লীগের কর্মী।

এ ঘটনার প্রতিবাদে রোববার মদন পৌরশহরে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

অভিযুক্ত সোহেল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, মেহেদী হাসান তার চাষকৃত জমিতে ঘাস কাটছিলেন এবং তিনি বাধা দিলে তার সঙ্গে ধস্তাধস্তি হয়। তবে পানিতে চুবিয়ে নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে মদন থানার ওসি হাসনাত জামান জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park