1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হকের পদত্যাগ – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বিদেশি ঋণের স্থিতি ৭৮ হাজার ৬৭ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ অনিশ্চিত যুদ্ধবিরতির মধ্যেই এক দিনের ব্যবধানে কমল বিশ্ববাজারে তেলের দাম  শার্শার বসতপুরে মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী দেড় মাসের সন্তানসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কারাগারে, জামিন নামঞ্জুর নবীনগরে নির্মানাধীন ভবনের কাজে পুলিশের বাঁধা দেয়ার অভিযোগ, উদিগ্ন ভুক্তভোগী লাকসামে পড়াশোনার জন্য মায়ের বকাঝকা অভিমানে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা! ইরানের উচিত জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ নতুন গণতান্ত্রিক যাত্রায় এগোচ্ছে: শামা ওবায়েদ বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট, কার্যকর ২২ এপ্রিল থেকে

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হকের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

আওয়ামী লীগ সরকারের পতনের পর চাপের মুখে থাকা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সাবেক মুখপাত্র মো. মেজবাউল হক পদত্যাগ করেছেন। রিজার্ভ চুরি ও নগদ অর্থের অনিয়মে জড়িত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগ আগামী ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে।

মেজবাউল হক ২০২২ সালের ডিসেম্বরে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পান এবং সেদিনই মুখপাত্রের দায়িত্বও পান। দীর্ঘদিন তিনি বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের দায়িত্বে ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হিসেবেও তার পরিচিতি রয়েছে। সেই সূত্রে আওয়ামী লীগ সরকারের সময় নেয়া বিভিন্ন ডিজিটাল লেনদেন উদ্যোগে সম্পৃক্ত ছিলেন তিনি।

গণঅভ্যুত্থানের পর তাকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বদলি করে রাজশাহী অফিসে পাঠানো হয়। ওই সময়ে আরও দুই ডেপুটি গভর্নর, বিএফআইইউর প্রধান ও নীতি উপদেষ্টাসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে চাপের মুখে পদত্যাগ করতে হয়েছিল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park