1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বছরের শেষ দিকে দেশে ফেরার আশাবাদ সাকিব আল হাসানের – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: বুদ্ধ পূর্ণিমার বাণীতে প্রধানমন্ত্রী গবেষণার পরিধি বাড়াতে বেরোবিতে বিজনেস অনুষদের সেমিনার নোয়াখালী কলেজ ছাত্রদলের ৫ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা,৩ জন স্থায়ী বহিষ্কার বেগম খালেদা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক হলেন মিজানুর রহমান (মৃদুল) নিবন্ধনবিহীন অনলাইন পোর্টাল বন্ধের নির্দেশনা প্রত্যাহার করল এসএমপি কুয়েত লাইসেন্সবিহীন সেন্ট্রাল কিচেন বন্ধ আটক ৭ জন প্রবাসী সামান্য বৃষ্টিতেই সুন্দরগঞ্জ-হরিপুর সড়কে অসংখ্য গর্ত, ধসের শঙ্কা সংসদে রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি তুললেন নাহিদ ইসলাম বছরের শেষ দিকে দেশে ফেরার আশাবাদ সাকিব আল হাসানের বিএনপির সময়ে শেয়ারবাজার লুটের সুযোগ ছিল না, এবারও থাকবে না: অর্থমন্ত্রী

বছরের শেষ দিকে দেশে ফেরার আশাবাদ সাকিব আল হাসানের

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় তারকা সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও গুঞ্জন শোনা যাচ্ছে। তবে বাস্তবে এখন পর্যন্ত কোনো উদ্যোগ সফল হয়নি। এবার নতুন করে আবারও দেশে ফেরার আশাবাদ প্রকাশ করেছেন এই অলরাউন্ডার। সাকিব জানিয়েছেন, তিনি আশা করছেন চলতি বছরের শেষ দিকে দেশে ফিরতে পারবেন।

ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম-২০২৬ টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে দেশটির গণমাধ্যম স্পোর্টস্টারকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব এসব কথা বলেন। সাক্ষাৎকারে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার জানান, পরিস্থিতির সমাধান হলে দেশে ফিরতে আর বাধা থাকবে না। সাকিব বলেন, তিনি আশাবাদী যে বছরের শেষ দিকে সব কিছুর সমাধান হয়ে যাবে। আপাতত তিনি ভালো কিছুর প্রত্যাশা করছেন। তবে তার মতে একটি বিষয় নিশ্চিত, তাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন কেবল সময় নিয়ে।

তিনি আরও বলেন, দেশে ফেরাটা কত দ্রুত ঘটবে তা তিনি নিশ্চিত নন। তবে তার বিশ্বাস বছরের শেষ দিকে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। কিভাবে সেই পরিস্থিতি তৈরি হবে তা তিনি জানেন না, কিন্তু আশা ছাড়ছেন না।

এদিকে সাকিব অভিযোগ করেছেন, বিসিবির আগের বোর্ড তার দেশে ফেরার বিষয়ে আগ্রহ প্রকাশ করলেও বাস্তবে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আগের বোর্ড মুখে তাকে ফেরানোর ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি। এখনও তিনি শুনতে পান অনেকেই তাকে ফিরিয়ে আনতে চান, কিন্তু বাস্তবে কেউ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৪ সালের অক্টোবরে। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি ৩৯ বছর বয়সী এই বাঁহাতি অলরাউন্ডার। এর আগে তিনি একাধিকবার জানিয়েছেন, দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান তিনি। তবে ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকে তার আর দেশে ফেরা হয়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park