1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ফিলিপ দুজনকে সীমান্ত পার করে দিয়েছে : আদালতে সিবিউন – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, বদলে গেল ফুল ও নদীর নাম লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

ফিলিপ দুজনকে সীমান্ত পার করে দিয়েছে : আদালতে সিবিউন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
ফিলিপ দুজনকে সীমান্ত পার করে দিয়েছে : আদালতে সিবিউন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলায় আসামি ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার আদিবাসী সিবিউন দিউ ও সঞ্জয় চিসিমকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত বৃহস্পতিবার এই রিমান্ডের আদেশ দেন।

শুনানিতে সিবিউন জানান, ফিলিপের সঙ্গে তার পরিচয় ছিল এবং ফিলিপ তাকে জানিয়েছিলেন, তিনি দুজনকে সীমান্ত পার করিয়ে দিয়েছেন। অন্য আসামি সঞ্জয় চিসিমও একই বিষয় স্বীকার করেন। তবে দুজনই ফিলিপের অবস্থান জানেন না।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ সাত দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে শুনানি করেন, কিন্তু আসামিপক্ষের পক্ষ থেকে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

এর আগে ময়মনসিংহের হালুরঘাট ও ধুবাউরা থেকে সিবিউন ও সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছিল। মামলায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ফয়সালের বাবা-মা, রেন্টকার ব্যবসায়ী নুরুজ্জামান নোমানী ও অন্যান্য সহযোগীরাও রিমান্ডে রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার আগে হাদি নির্বাচনী কার্যক্রম শুরু করেন। ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী দুষ্কৃতকারীরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park