1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মাঠে নামছে জাতীয় ভোক্তা অধিকার – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মাঠে নামছে জাতীয় ভোক্তা অধিকার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

পেঁয়াজ, আলু, ডিম ও তেলসহ কয়েকটি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার। তাই বেঁধে দেওয়া দামে এসব পণ্য বিক্রি নিশ্চিতে শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীতে অভিযানে নামছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীতে শনিবার অধিদপ্তরের তিনটি টিম বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করবে। এর মধ্যে অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রধান কার্যালয়) শরিফুল ইসলাম ও সহকারী পরিচালক (প্রধান কার্যালয়) সোহেল চাকমা রামপুরা, বাড্ডা ও মহাখালী কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করবেন।

এ ছাড়া সহকারী পরিচালক (প্রধান কার্যালয়) তাহমিনা বেগম ও সহকারী পরিচালক (প্রধান কার্যালয়) মাগফুর রহমান নিউ মার্কেট, টাউনহল ও সাদেক খান কাঁচাবাজার এলাকা এবং সহকারী পরিচালক (প্রধান কার্যালয়) শাহ আলম ও সহকারী পরিচালক (ঢাকা বিভাগীয় কার্যালয়) আসিফ আল আজাদ স্টাফ কোয়ার্টার, কোণাপাড়া ও ডেমরা এলাকায় অভিযান পরিচালনা করবেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park