1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নবীনগরে ‘বি স্ট্রং’ প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রাম মাঠ দিবস অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে ডাকাতির ঘটনায় দলের সর্দার গ্রেফতার কুমিল্লার লালমাই নেশার টাকা না পেয়ে বাবার সঙ্গে বাক-বিতন্ডা, অবশেষে বাবার হাতে মাদাকাসক্ত ছেলে খুন নবীনগরে ‘বি স্ট্রং’ প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রাম মাঠ দিবস অনুষ্ঠিত বন্দরে এমআর ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা, পালিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির মুখোমুখি, থানার ভেতরে ডাকসু নেতার ওপর হামলা নবীনগরে রাধিকা রোডে সড়ক দূর্ঘটনায় ২ যুবকের মৃত্যু জাবিতে ক্যাফেটেরিয়ার খাবারে আবারও মাছি-ধাতব টুকরো, শিক্ষার্থীদের ক্ষোভ সিরাজগঞ্জে পাঁচ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল : চিফ হুইপ

নবীনগরে ‘বি স্ট্রং’ প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রাম মাঠ দিবস অনুষ্ঠিত

সঞ্জয় শীল
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি স্ট্রং)-এর আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিম ইউনিয়নে বীজ প্রযুক্তি গ্রাম প্রদর্শনীর ওপর এক বর্ণাঢ্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক কৃষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (ক্রপস উইং) কৃষিবিদ ড. সালমা লাইজু।

মাঠ দিবসে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নতমানের বীজ উৎপাদন এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি হিসেবে আলোচনায় ড. সালমা লাইজু বলেন, “বি স্ট্রং” প্রকল্প কৃষকদের জলবায়ু সহনশীল ও লাভজনক কৃষি ব্যবস্থার সাথে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বীজ বাছাই করে স্থানীয় কৃষকদের মধ্যে সম্প্রসারণ করলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

প্রকল্পের আওতায় ইব্রাহিমপুর ইউনিয়নে মোট ২০ বিঘা জমিতে বিভিন্ন ফসলের বীজ উৎপাদন ও প্রযুক্তি প্রদর্শনী স্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে ১০ বিঘা জমিতে বোরো ধান, ৩ বিঘা গম, ৩ বিঘা সরিষা, ৩ বিঘা মাসকালাই এবং ১ বিঘা জমিতে পেঁয়াজ বীজ উৎপাদন।

মাঠ দিবসে কৃষকদের হাতে-কলমে বিভিন্ন ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত বীজ উৎপাদন কৌশল, সার ও সেচ ব্যবস্থাপনা, রোগ-বালাই দমন এবং ফলন বৃদ্ধির প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়। কৃষকরা এসব প্রযুক্তি সরাসরি দেখে ও শিখে নিজেদের খামারে প্রয়োগের আগ্রহ প্রকাশ করেন।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন বলেন, এই ধরনের প্রযুক্তি গ্রাম প্রদর্শনী কৃষকদের মধ্যে নতুন উদ্ভাবনী ধারণা ছড়িয়ে দিতে এবং উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসময়ে আরো উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার গিয়াস উদ্দিন নাঈম, উপসহকারী কৃষি অফিসার ইকরামুল ইসলাম। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কৃষকদের সাথে মতবিনিময় এবং বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যা মাঠ দিবসকে আরও প্রাণবন্ত করে তোলে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park