1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ধর্মপাশায় শিক্ষকের টানা অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস প্রশাসনের – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
রকার জনগণের রায় অস্বীকার করছে: এনসিপি সদস্যসচিব আখতার হোসেনের অভিযোগ সোনারগাঁওয়ে অভিযান, ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কথা বলতে না দিলে দুলাভাই চলে যাবে: সিলেটে হাস্যরসে তারেক রহমান ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৮৪ যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত, পাইলটসহ পাঁচজনের মৃত্যু সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ কাল, প্রস্তুতি সম্পন্ন উজিরপুরে “নতুন কুঁড়ি”জার্সি উন্মোচন, মাঠজুড়ে উৎসবের আমেজ সন্ধ্যার মধ্যে চার জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত ধর্মপাশায় শিক্ষকের টানা অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস প্রশাসনের

ধর্মপাশায় শিক্ষকের টানা অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস প্রশাসনের

রবি মিয়া
  • প্রকাশ শনিবার, ২ মে, ২০২৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের টানা ছয় দিনের অনুপস্থিতিকে কেন্দ্র করে উদ্বেগ তৈরি হয়েছে। ছুটি ছাড়াই অনুপস্থিতি এবং পূর্বের অভিযোগগুলো নতুন করে আলোচনায় এসেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক অলি গত ২৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, প্রথমে তিনি মুঠোফোনে তিন দিনের জন্য অনুপস্থিত থাকার কথা জানালেও পরবর্তীতে আরও তিন দিন অতিবাহিত হলেও তিনি বিদ্যালয়ে যোগ দেননি। এ সময়ের মধ্যে কোনো লিখিত ছুটির আবেদন কিংবা উপজেলা শিক্ষা অফিসে অবহিত করার তথ্য পাওয়া যায়নি।

প্রধান শিক্ষক আরও বলেন, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে অনিয়মিত উপস্থিতির অভিযোগ উঠেছিল। তবে সে সময় দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন।

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে, সংশ্লিষ্ট শিক্ষক নিয়মিত সময় অনুযায়ী ক্লাস নেন না। দেরিতে বিদ্যালয়ে আসা এবং নির্ধারিত সময়ের আগেই চলে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে তারা জানায়। 

যদিও এসব বিষয়ে অনেকে প্রকাশ্যে মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেছেন।

অভিযোগ রয়েছে, হাজিরা খাতায় উপস্থিতির স্বাক্ষর থাকলেও বাস্তবে উপস্থিতি নিয়ে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। স্থানীয়ভাবে প্রভাবশালী মহলের সঙ্গে সম্পৃক্ততার কারণে বিষয়টি নিয়ে অনেকে খোলাখুলি কথা বলতে চান না বলেও জানা গেছে।

এ বিষয়ে সহকারী শিক্ষক অলির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি প্রধান শিক্ষককে অবহিত করেছেন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে সমন্বয় করবেন। তবে বিস্তারিত জানতে চাইলে তিনি বিরূপ প্রতিক্রিয়া দেখান, তিনি  বলেন , আমি ঢাকায় চিকিৎসায় এসেছি। তোমরা সাংবাদিকদের কাজ নেই, মাঠে গিয়ে ফসলি জমি কৃষকের কাজ কর। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ বলেন, উক্ত ছুটির বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। এর আগেও অনুপস্থিতি নিয়ে অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।

শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও দায়িত্বশীলতা শিক্ষার মান নিশ্চিত করার মূল ভিত্তি। এ ঘটনায় স্বচ্ছ তদন্ত ও যথাযথ পদক্ষেপের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park