1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঝালকাঠিতে পানির দাবিতে রাস্তায় পৌরবাসীর বিক্ষোভ, শীঘ্রই সমাধানের আশ্বাস পৌর প্রশাসকের – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর বাইকারদের জন্য সুখবর, ঢাকায় ১৮ পাম্পে বাড়ানো হলো ‘ফুয়েল পাস’ কার্যক্রম ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, মুখ খুললেন রুমিন ফারহানা কাটছে না সারাদেশের জ্বালানি সংকট, পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় ভোগান্তি প্রথম হজ ফ্লাইটে সৌদি পৌঁছালেন ৪১৯ বাংলাদেশি হাজি মাঝরাতে ভিসির পদত্যাগ চাইলেন বামপন্থী ৭ শিক্ষার্থী,দিলেন আল্টিমেটাম! ভেড়ামারায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান আলমডাঙ্গায় অবৈধভাবে ডিজেল মজুদের কারনে  ভ্রাম্যমাণ আদালতে  জরিমান ও কারাদণ্ড চকরিয়ায় ২৪ ঘণ্টায় পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ ১৯ আসামী গ্রেপ্তার জাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে ৭ মাস ফ্রি খাওয়ার অভিযোগ

ঝালকাঠিতে পানির দাবিতে রাস্তায় পৌরবাসীর বিক্ষোভ, শীঘ্রই সমাধানের আশ্বাস পৌর প্রশাসকের

মো. নাঈম হাসান ঈমন
  • প্রকাশ রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের কলাবাগান এলাকায় দীর্ঘ দুই বছর ধরে চলা পানির তীব্র সংকটের প্রতিবাদে রোববার (১৭ আগস্ট) সকালে রাস্তায় নেমেছেন এলাকাবাসী। মিছিল, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। পরে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয়।

বিক্ষোভকারীরা জানান, এলাকার বিকল পাম্প মেরামতের কোনো উদ্যোগ না নেওয়ায় তারা বছরের পর বছর পানির অভাবে ভুগছেন। নিয়মিত পৌরসভার বিল পরিশোধ করলেও সেবা পাচ্ছেন না তারা। এ কারণে নিরুপায় হয়ে নদীর পানি ব্যবহার করতে হচ্ছে। ফলে নানা ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন এলাকাবাসী।

আন্দোলনের মুখপাত্র ও ৯নং ওয়ার্ডের বাসিন্দা মুরাদ হোসেন বলেন, “নিয়মিত পৌর পানির বিল পরিশোধ করলেও বছরের পর বছর পাম্প বিকল থাকে কেন, তা আমাদের বোধগম্য নয়। আমরা দ্রুত এই সমস্যা সমাধান চাই।”

এ বিষয়ে পৌর প্রশাসক কাওছার হোসেন বলেন, “পৌরসভার ৮ ও ৯নং ওয়ার্ডে চারটি পাম্প থেকে পানি সরবরাহ করা হতো। পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় দুটি পাম্পে পানি উঠছে না, আরেকটি থেকে লবণাক্ত পানি ওঠায় সেটিও বন্ধ রাখতে হয়েছে। ফলে সংকট সৃষ্টি হয়েছে।”

তিনি আরও জানান, ঝালকাঠি পৌরসভা থেকে বিষয়টি ৭ জেলা পানি সরবরাহ প্রকল্প এবং ২৫ জেলা পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন শুরু হলে অচিরেই এ সংকট দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park