1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চকরিয়ায় ৩৫০০ কৃষকদের মাঝে রোপা আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ – দৈনিক দেশেরকথা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডসের মঞ্চে সঞ্চালক রাশমিকা মান্দানা সংসদ অধিবেশনে হঠাৎ অসুস্থ এমপি রবিউল বাশার, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী সব খাতে কর সুবিধা দেওয়া সম্ভব নয়, তবে ব্যবসা সহজীকরণে সহায়তা দেবে সরকার: অর্থমন্ত্রী সিরাজগঞ্জে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রামবাসীর কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ৩৫০০ কৃষকদের মাঝে রোপা আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ সামনে ঈদুল আজহায় লম্বা ছুটি, মিলতে পারে টানা ১০ দিন ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারে নারী প্রধানকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত

চকরিয়ায় ৩৫০০ কৃষকদের মাঝে রোপা আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ

এ.এম. আইয়ুব
  • প্রকাশ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

চকরিয়ায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোধন উপলক্ষ্যে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রোগ্রাম কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আজ বুধবার ২৯ এপ্রিল সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়

চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন দেলোয়ার।

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মো: আরিফ উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাত জাহান সুইটি, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মহিউদ্দিন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাংলাদেশের শতকরা ৭০ শতাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। সরকার কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। কৃষি কার্ড চালুর মাধ্যমে সব কৃষককে কৃষি প্রণোদনার আওতায় আনা হচ্ছে।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, আউশ ধানকে আপদকালীন ফসল হিসেবে ধরা হয়। বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের সময় এ ফসল কৃষকের জন্য বাড়তি সহায়তা দেয়। কিন্তু বিভিন্ন কারণে আউশ চাষে আগ্রহ কমে যাওয়ায় উৎপাদনও কমছে। এ পরিস্থিতি পরিবর্তনে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কৃষকদের প্রণোদনা সহায়তা দিচ্ছে।

কর্মসূচির আওতায় চকরিয়া উপজেলায় ৩ হাজার ৫০০ কৃষকের প্রত্যেককে প্রতি বিঘা জমির জন্য উফশী আউশ উন্নত জাতের ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে। কৃষকদের উৎপাদন খরচ কমাতে ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park