1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঘন কুয়াশার কারণে প্রাণ গেল পিতা পুত্রের  – দৈনিক দেশেরকথা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে হঠাৎ অসুস্থ এমপি রবিউল বাশার, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী সব খাতে কর সুবিধা দেওয়া সম্ভব নয়, তবে ব্যবসা সহজীকরণে সহায়তা দেবে সরকার: অর্থমন্ত্রী সিরাজগঞ্জে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রামবাসীর কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ৩৫০০ কৃষকদের মাঝে রোপা আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ সামনে ঈদুল আজহায় লম্বা ছুটি, মিলতে পারে টানা ১০ দিন ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারে নারী প্রধানকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত কুড়িগ্রামে এসডিজি কার্যক্রম নিয়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘন কুয়াশার কারণে প্রাণ গেল পিতা পুত্রের 

আসলাম উদ্দিন আহম্মেদ
  • প্রকাশ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘন কুয়াশায় সড়ক দূর্ঘটনায় পিতা- পুত্রের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ভূরুঙ্গামারী – সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরীর তালতলা ব্রীজের উপর তিন চাক্কার ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ওই দুই ব‍্যক্তি হলেন কচাকাটা থানার সরকারটারি গ্রামের আব্দুল হামিদ এর ছেলে শহিদুল ইসলাম (৪৮) ও তার ছেলে বিপ্লব (২৫)।

সরেজমিনে গিয়ে জানা যায়, রবিবার (২১ জানুয়ারি) সকাল পৌনে নয়টার দিকে ভূরুঙ্গামারী থেকে কাজ শেষে পিতা- পুত্র একটি ১৫০ সিসি পালসার মোটর সাইকেল (কুড়িগ্রাম- ল ১১-৫৭৯৬) যোগে বাড়ি ফেরার পথে ভূরুঙ্গামারী – সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী তালতলা ব্রীজের উপর পৌছে এসময় একটি তিন চাক্কার ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা পিতা-পুত্র ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে  ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এঘটনায় ওই ভটভটির চালক ও হেলপার আহত হলেও তারা কৌশলে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় সড়ক দূর্ঘটনা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park