1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
খাগড়াছড়িতে তক্ষকসহ পাচারচক্রের ৪ সদস্য গ্রেফতার – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

খাগড়াছড়িতে তক্ষকসহ পাচারচক্রের ৪ সদস্য গ্রেফতার

ছোটন বিশ্বাস
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে বিলুপ্তপ্রায় প্রাণী তক্ষকসহ পাচারচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি বন বিভাগ। বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় রেঞ্জ কর্মকর্তা ও রামগড় থানা পুলিশ সদস্যের যৌথ অভিযানে রামগড় পৌরসভার ৯নং ওয়ার্ডের বাজারের মুন্সী বাড়ীর সামনে থেকে ১টি তক্ষক উদ্ধার সহ পাচারচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন রামগড় উপজেলার নাকাপা ৬নং ওয়ার্ডের মৃত কবির সিকদারের ছেলে মোঃ শাহাদাৎ হোসেন (৩০), রামগড় ২নং পাতাছড়ার মোঃ আহসান উল্লাহ’র ছেলে মোঃ আলী আজম প্রকাশ রাকিব মিঞা (৩০), আহম্মদা সোবাহানের ছেলে মোঃ নাজমুল আলম এবং কক্সবাজার চকরিয়ার উপজেলার রামপুর ৭নং ওয়ার্ডের মোঃ ইসহাক এর ছেলে মোঃ বেলাল উদ্দিন (৫৪)। আ. রশিদ মাতুব্বরের ছেলে আল মামুন মাতুব্বর (৪০), একই উপজেলার ধর্মদী গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মতিয়ার রহমান (৪৫), ফরিদপুর জেলা শহরের মধ্য আলীপুর এলাকার আবদুর রব শরীফের স্ত্রী তাজিয়া আক্তার (৪২) ও কুষ্টিয়া জেলার পূর্ব আবদালপুর এলাকার আজিজুল হকের ছেলে নাসির উদ্দিন (৪০)।

বৃহস্পতিবার (২৬ জুন) তক্ষক সহ ৪জন আসামীকে খাগড়াছড়ি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত উদ্ধার কৃত তক্ষক টিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার নির্দেশ প্রদান করেন। 

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা তক্ষক উদ্ধারের বিষয় নিশ্চিত করেন এবং পাচারচক্রে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়। পরে খাগড়াছড়ি বন বিভাগ প্রাকৃতিক পরিবেশে তক্ষকটিকে অবমুক্ত করে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park