কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর-লোহাজুরী রাস্তার পাশে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার(৬ মে) বিকাল ৪ টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইজিপিপি প্রকল্পের আওতায় স্থানীয় কৃষি ও কৃষকের উন্নয়নে এই বিশেষ খাল পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দীন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে ও জালালপুর ইউপির চেয়ারম্যান রফিকুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা। আরও উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল,উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান স্বপন,শেখ জসিম উদ্দিন মেনু, শফিকুর রহমান বাদল, আতিকুর রহমান আতিক,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ জাইদুল,মাহফুজুর রহমান মিঠু,শফিকুল ইসলাম ফুলু,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ও হাজী মোহাম্মদ আলী,উপজেলা যুব দলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ ও সদস্য সচিব রফিকুল ইসলাম সেতুসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সত্তরের দশকের শেষভাগে শহীদ জিয়াউর রহমান স্ব-নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। কটিয়াদীর এই খালটি সেই সময় তার সরাসরি নির্দেশনায় ও উপস্থিতিতে খনন করা হয়েছিল। দীর্ঘ সময় সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকরা সেচ সংকটে ভুগছিলেন।
এসময় বক্তারা বলেন, খালটি পুনঃখনন সম্পন্ন হলে কয়েক হাজার হেক্টর ফসলি জমি সেচ সুবিধার আওতায় আসবে। শহীদ জিয়ার এই কালজয়ী উদ্যোগ পুনরুজ্জীবিত করার মাধ্যমে কৃষিতে নতুন জোয়ার আসবে। “শহীদ জিয়ার হাতে গড়া এই খালটি কটিয়াদীর কৃষকদের জন্য আশীর্বাদ। আমরা তার উন্নয়নমুখী রাজনীতিকে সমুন্নত রাখতেই এই উদ্যোগ গ্রহণ করেছি। এর ফলে এলাকায় জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।”