1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
এবার সিটি নির্বাচনে লড়বেন হিরো আলম – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জবি প্রেসক্লাবের সেক্রেটারি হলেন রিদুয়ান ইসলাম শ্রীপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা: বাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: বুদ্ধ পূর্ণিমার বাণীতে প্রধানমন্ত্রী গবেষণার পরিধি বাড়াতে বেরোবিতে বিজনেস অনুষদের সেমিনার নোয়াখালী কলেজ ছাত্রদলের ৫ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা,৩ জন স্থায়ী বহিষ্কার বেগম খালেদা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক হলেন মিজানুর রহমান (মৃদুল) নিবন্ধনবিহীন অনলাইন পোর্টাল বন্ধের নির্দেশনা প্রত্যাহার করল এসএমপি কুয়েত লাইসেন্সবিহীন সেন্ট্রাল কিচেন বন্ধ আটক ৭ জন প্রবাসী সামান্য বৃষ্টিতেই সুন্দরগঞ্জ-হরিপুর সড়কে অসংখ্য গর্ত, ধসের শঙ্কা সংসদে রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি তুললেন নাহিদ ইসলাম

এবার সিটি নির্বাচনে লড়বেন হিরো আলম

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

দলীয় প্রতীকে ঢাকা সিটি নির্বাচনে লড়বেন হিরো আলম, দল এখনো চূড়ান্ত নয়
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার ঢাকা সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে আগের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, বরং কোনো রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচনে লড়তে চান তিনি। যদিও এখন পর্যন্ত কোন দলের হয়ে নির্বাচনে দাঁড়াবেন, তা চূড়ান্ত হয়নি।
রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে হিরো আলম গণমাধ্যমকে জানান, তিনি দলীয় প্রতীক নিয়ে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, এর আগে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে গিয়ে নানা ধরনের হয়রানির মুখে পড়তে হয়। সে কারণেই এবার তিনি দলীয় পরিচয়ে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন।
হিরো আলম আরও বলেন, বর্তমানে তিনি তারেকের আমজনতা দলের সঙ্গে রয়েছেন। তবে মানুষের প্রত্যাশা সবসময় ভালো কিছু ঘিরেই থাকে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি জানান, কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে তার কথাবার্তা চলছে এবং আলোচনা সফল হলে সবার সঙ্গে তা জানানো হবে।
ঢাকা সিটি নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু করেছেন উল্লেখ করে হিরো আলম বলেন, তিনি মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন এবং তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করছেন। যেখানে মানুষের গ্রহণযোগ্যতা বেশি থাকবে, সেদিকেই তিনি বেশি গুরুত্ব দেবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে আমজনতা দলের প্রার্থী হিসেবে হিরো আলম ঢাকা-১৭ এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি ওই নির্বাচনে অংশগ্রহণ করেননি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park