1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ইসির সিদ্ধান্তে কায়কোবাদের মনোনয়ন বৈধ, মুরাদনগরে বিএনপির স্বস্তি – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিতভাবে উত্থাপনের সুপারিশ, ২০টি এখনই বিল নয় চার দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি ছাড়াল অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ হাসান নাসিমের মুক্তির দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন ঈদুল আজহায় কার্যকর হতে পারে নতুন বাসভাড়া, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইরান ইস্যুতে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন জে. ডি. ভ্যান্স: সিএনএন বিদ্যুৎ মন্ত্রীকে নাস্তিক অ্যাখার দায়ে আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনিশ্চয়তায় ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা শান্তি আলোচনা, ইসলামাবাদে বাড়ানো হলো নিরাপত্তা ময়মনসিংহ ও সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরগুলোতে সতর্কসংকেত একই পরিবারের চারজনের গলা কাটা লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক পুলিশের পোশাক আবার বদলাচ্ছে, বিধি সংশোধনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাল সদর দপ্তর

ইসির সিদ্ধান্তে কায়কোবাদের মনোনয়ন বৈধ, মুরাদনগরে বিএনপির স্বস্তি

নাজমুল হাসান
  • প্রকাশ সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে কায়কোবাদের বিরুদ্ধে উত্থাপিত দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপির অভিযোগের বিষয়ে কোনো গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলো খারিজ করে কমিশন তার প্রার্থীতা বৈধ ঘোষণা করে।

এর আগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ কায়কোবাদের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগগুলো উত্থাপন করেন। শুনানিতে উভয় পক্ষের বক্তব্য ও নথিপত্র পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন সিদ্ধান্তে পৌঁছায় যে অভিযোগগুলোর পক্ষে যথেষ্ট আইনগত ও বাস্তব প্রমাণ নেই।

নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তে মুরাদনগরজুড়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। দলীয় নেতারা জানান, শুরু থেকেই এসব অভিযোগ ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং কায়কোবাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি মহলের ষড়যন্ত্রের অংশ।

প্রার্থীতা বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, “মুরাদনগরের মানুষ আমাকে মনেপ্রাণে ভালোবাসে। তারা পাঁচবার আমাকে নির্বাচিত করেছে। এই ভালোবাসা ও জনপ্রিয়তাকে সহ্য করতে না পেরে একটি মহল দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে।

তিনি আরও বলেন, আল্লাহর অশেষ রহমতে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হতে পারেনি। এবারও তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। সত্যের জয় সবসময় হয়—আজ তারই প্রমাণ মিলেছে।

মুরাদনগরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কায়কোবাদ বলেন, এই এলাকার মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের মূল উদ্দেশ্য। অতীতেও মুরাদনগরের উন্নয়ন ও মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও মানুষের পাশে থেকে কাজ করে যাব।

এদিকে বিএনপির স্থানীয় নেতারা বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে কায়কোবাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ছিল সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে মুরাদনগরের জনগণ আবারও বিপুল ভোটে আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিজয়ী করবেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park