1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আওয়ামী লীগের লকডাউনে গণপরিবহন চলবে: দায়িত্বে থাকবে পরিবহন শ্রমিকরা – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি জাবিস্হ ফরিদপুর জেলা ছাত্রকল‍্যান সমিতির নতুন সভাপতি তাশদীদ, সম্পাদক তাহমিদ ৫ জেলায় বজ্রাঘাতে নিহত ১১ সিরাজগঞ্জে দুধের কারখানার বায়োগ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ সুন্দরগঞ্জে পেট্রোল মজুদের অভিযোগে দপ্তরি কাম নৈশপ্রহরী গ্রেফতার সিরাজগঞ্জ নেসকোর কারিশমায় হাসপাতালের মাসে ৫লাখ টাকা লোকসান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিরাজগঞ্জ সফর কাহন

আওয়ামী লীগের লকডাউনে গণপরিবহন চলবে: দায়িত্বে থাকবে পরিবহন শ্রমিকরা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

কার্যক্রম নিষিদ্ধ দলের ডাকা লকডাউনের মধ্যেও সারাদেশে সব ধরনের গণপরিবহন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। রোববার (১৬ নভেম্বর) রাজধানীর মতিঝিলে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দেশের যোগাযোগব্যবস্থা সচল রাখতে পরিবহন শ্রমিক ও মালিকরা দায়িত্ব পালন করছেন। কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হলে তা প্রতিহত করা হবে। পাশাপাশি প্রশাসনও দেশের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে কাজ করছে।

হুমায়ূন কবির আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি বাধাগ্রস্ত করার লক্ষ্যেই আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে। এ ধরনের কর্মসূচি ও নাশকতাকে ফেডারেশন নিন্দা জানায় এবং ক্ষতিগ্রস্ত শ্রমিক-মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায়।

সংগঠনটি জানায়, গত বৃহস্পতিবার আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সময় দেশজুড়ে অন্তত ২০টি যানবাহনে আগুন দেওয়া হয়। ময়মনসিংহে একটি বাসে অগ্নিসংযোগ করে চালক জুলহাসকে হত্যা করা হয়। এর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভে নেমেছিলেন পরিবহন শ্রমিকরা।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। এর প্রতিবাদে দেশব্যাপী লকডাউন কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park