1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
অবশেষে দেখা মিলল বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি

অবশেষে দেখা মিলল বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিজ হাতে গুলি করে খুন করা এস এইচ এম বি নূর চৌধুরীর অবশেষে দেখা মিলেছে।স্থানীয় সময় শুক্রবার (১৭ নভেম্বর) রাতে কানাডিয়ান রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসি’র একটি অনুসন্ধানী প্রতিবেদনে তাকে দেখা যায়।সিবিসি’র অনুসন্ধানী বিভাগ ‘দ্য ফিফথ স্টেট’ এ ‘দ্য অ্যাসাসিন নেক্সট ডোর’ শিরোনামে ৪২ মিনিটের একটি ভিডিও প্রতিবেদন প্রচার করে। সেই প্রতিবেদনে প্রথমবারের মতো আত্মগোপনে থাকা নূর চৌধুরীর দেখা মিলে।

ভিডিওতে দেখা যায়, কানাডার টরন্টোর নিজ ফ্ল্যাটের ব্যালকনিতে নূর চৌধুরী হাঁটাহাটি করছেন। পরে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ড্রাইভিং সিটে বসে থাকা অবস্থায় তাকে ধরতে পারেন প্রতিবেদক। কিন্তু কথা না বলে দ্রুত গাড়ি চালিয়ে কোনোমতে কেটে পড়েন তিনি।

এদিকে, ২০২২ সালের নভেম্বরে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে কানাডার হাইকমিশনার লিলি নিকোলস সাক্ষাৎ করেন। পরে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, কানাডার আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত দেওয়া সম্ভব নয় বলে লিলি নিকোলস জানিয়েছেন।আনিসুল হক বলেন, আমি তাদের (কানাডা) অনুরোধ করেছি, বিকল্প পন্থা বের করা যায় কিনা। একজন খুনিকে আশ্রয় দেওয়া মানবাধিকার লঙ্ঘন।

উল্লেখ্য, বঙ্গবন্ধুকে গুলি করে হত্যার পর কূটনীতিক হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেন নূর চৌধুরী। ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় এলে তিনি পালিয়ে প্রথমে আমেরিকা, পরে কানাডায় ঢোকেন দর্শনার্থী হিসেবে। যেহেতু কানাডা মৃত্যুদণ্ড সমর্থন করে না, সেই সুযোগে সেখানে মুক্ত জীবনযাপন করছেন নূর চৌধুরী।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park