স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ পাচ্ছি: তাসনিম জারা

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮
স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ পাচ্ছি: তাসনিম জারা



দেশের বিভিন্ন এলাকায় জমি, বাড়ি ও দোকান দখলের অভিযোগ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক তাসনিম জারা। এসব অভিযোগের অনেকগুলো স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে বলেও মন্তব্য করেছেন তিনি।


রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১ নম্বরে হামলা ও ভাঙচুরের শিকার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।


তাসনিম জারা বলেন, দেশজুড়ে জমি, বাড়ি ও দোকান দখলের খবর পাওয়া যাচ্ছে। অনেক অভিযোগই স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে আসছে।


দখলের অভিযোগে বিএনপির একজন নেতাকে বহিষ্কারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দলটির পক্ষ থেকে এমন ব্যবস্থা নেওয়া ভালো উদ্যোগ। তবে শুধু বহিষ্কারের বিবৃতি দিলেই দায়িত্ব শেষ হয় না। কেন এ ধরনের ঘটনা ঘটছে, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।


তিনি প্রশ্ন তোলেন, ক্ষমতায় আসার পর স্থানীয় নেতারা কীভাবে দখলদারত্বের সুযোগ পাচ্ছেন, তার কারণ অনুসন্ধান করা হচ্ছে কি না।


রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাসনিম জারা। তিনি বলেন, একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এভাবে ভাঙচুরের সময় পুলিশ কী দায়িত্ব পালন করেছে, তা জানা জরুরি।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর মানুষের আস্থার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে সাধারণ মানুষ পুলিশের ওপর কীভাবে ভরসা রাখবে?


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য