সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:০৪
সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী


বর্তমান সরকারের ছয় মাসের অঙ্গীকার অনুযায়ী মোটামুটি সব লক্ষ্যই পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।


শুক্রবার (১৪ আগস্ট) নয়াপল্টনে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


রিজভী বলেন, কোথাও হয়তো ১০০ শতাংশ বাস্তবায়ন হয়নি, তবে ৯০ কিংবা ৯৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে। সরকারের ছয় মাস পূর্তিতে অঙ্গীকারগুলোর কতটুকু বাস্তবায়ন হয়েছে, তার একটি লিখিত বিবরণ দেওয়া হবে।


বিএনপির পরবর্তী মহাসচিব কে হচ্ছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দল যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে কোনো ঘাটতি থাকবে না। দলের প্রতিটি পদক্ষেপের বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হবে।


রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে বিএনপি মহাসচিবের পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ প্রসঙ্গে রিজভী বলেন, পদত্যাগের কোনো বাধ্যবাধকতা ছিল না। তবে নৈতিক কারণে তিনি দল থেকে পদত্যাগ করেছেন।


শুরুতেই বিএনপির প্রয়াত সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি জানান, আগামীকাল ঢাকাসহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।


ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় এবং গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া মাহফিল হবে। একইভাবে সারাদেশের সব দলীয় কার্যালয়ে দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য