সামিট-এক্সিলারেট চালু, বেড়েছে গ্যাসের সরবরাহ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:১১
সামিট-এক্সিলারেট চালু, বেড়েছে গ্যাসের সরবরাহ



তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের টার্মিনাল সামিট পুরোদমে এবং এক্সিলারেট এনার্জি আংশিকভাবে চালু হয়েছে। ফলে শনিবার (১৫ আগস্ট) ভোর থেকে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ আগের তুলনায় বেড়েছে।


বর্তমানে দুই টার্মিনাল মিলিয়ে জাতীয় গ্রিডে প্রায় ৭৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। তবে স্বাভাবিক সময়ে দৈনিক গড়ে প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো।


বৈরী আবহাওয়ার কারণে সামিট এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ কমে যাওয়ার পর নতুন একটি এলএনজি বহনকারী জাহাজ টার্মিনালে পৌঁছেছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে শনিবার ভোর ৪টা থেকে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ আবার স্বাভাবিক হতে শুরু করে।


বর্তমানে সামিট এলএনজি টার্মিনাল থেকে দৈনিক প্রায় ৪৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। পর্যায়ক্রমে এ সরবরাহ ৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এর আগে সামিট এলএনজি টার্মিনালের উদ্দেশে রওনা হওয়া একটি এলএনজি বহনকারী জাহাজ বৈরী আবহাওয়া ও অতিরিক্ত বাতাসের কারণে গত ১০ আগস্ট সিঙ্গাপুর বন্দরে ফিরে যায়। এতে টার্মিনালটি থেকে দৈনিক প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়।


অন্যদিকে, যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়া এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনাল থেকেও আংশিক মেরামতের পর বর্তমানে দৈনিক গড়ে প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।


আগামী ১৯ আগস্টের মধ্যে মেরামতকাজ শেষ হলে এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ দৈনিক প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে বলে জানা গেছে।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আগামী ১৯ আগস্টের মধ্যে দুই টার্মিনালের মেরামত ও সরবরাহ কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ আবার দৈনিক প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুটে পৌঁছাবে।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য