অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৩৫
অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী

দেশের গ্যাস সংকট কাটিয়ে উঠতে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটে একটি কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের চ্যালেঞ্জ এখন স্পষ্ট। এই সংকট থেকে স্থায়ীভাবে বের হতে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে যে সময় প্রয়োজন, তা দিতে হবে।


তিনি বলেন, আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রচলিত ধারণার বাইরে গিয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।


এ ছাড়া দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির চেষ্টা চলছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য