নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮
নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল



জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক না করার বিষয়টি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।


সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।


আইনজীবী ইসরাত জাহান অমির করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।


রিট আবেদনে বলা হয়, মাদকাসক্ত ব্যক্তিরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সে জন্য নির্বাচনী বিধিমালা সংশোধন করে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রয়োজন।


এ ক্ষেত্রে সরকারি হাসপাতাল অথবা স্বীকৃত পরীক্ষাগার থেকে ডোপ টেস্ট করানোর বিধান চালুর আবেদন জানানো হয়েছে।


হাইকোর্টের রুলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তবে আদালত এখনো প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার চূড়ান্ত কোনো নির্দেশনা দেননি।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য