নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার

দে
মোহাম্মদ ইব্রাহিম
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮
নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছে।


শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লার কোটবাড়ির ম্যাজিক প্যারাডাইসের পাশে দক্ষিণ সানন্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


জানা যায়, স্থানীয় আব্দুল কাদের জিলানী নামের এক ব্যক্তি কাজ করতে গিয়ে প্রথমে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


প্রসঙ্গত, গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। নিখোঁজের পর পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসন তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে প্রায় ২১ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য