মোহাম্মদপুরে বর্তমানে কোনো গ্যাং সক্রিয় নেই: র‍্যাব

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:৩৩
মোহাম্মদপুরে বর্তমানে কোনো গ্যাং সক্রিয় নেই: র‍্যাব


রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বর্তমানে কোনো গ্যাং সক্রিয় নেই বলে দাবি করেছে যৌথ বাহিনী ও র‍্যাব। শীর্ষ গ্যাং লিডার ও গডফাদারদের আইনের আওতায় আনার ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।


শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান এ কথা জানান।


মোহাম্মদপুরের বহুল আলোচিত কিশোরগ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার অন্যতম প্রধান আসামি জহিরুল ইসলাম ওরফে বিপুলসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের পর এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জের কোলচর এলাকায় অভিযান চালিয়ে প্রথমে সন্ত্রাসী হৃদয়, সোহেল, সুজন ও রাব্বীকে গ্রেপ্তার করা হয়।


পরে রাব্বীর দেওয়া তথ্যের ভিত্তিতে এলেক্স ইমন হত্যা মামলার ৭ নম্বর আসামি জহিরুল ইসলাম ওরফে বিপুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড গুলি ও সাতটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


উল্লেখ্য, গত ১২ এপ্রিল মোহাম্মদপুরের রায়েরবাজার বেড়িবাঁধ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগ্যাং লিডার ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বিপুল ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে।


ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য