লংমার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩
লংমার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী


লংমার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, এই কর্মসূচির কারণে একদিকে জনগণের ভোগান্তি বাড়বে, অন্যদিকে বিপুল পরিমাণ জ্বালানি অপচয় হবে।


শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার খোকসায় বৃক্ষরোপণ কর্মসূচি, বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণসভায় অংশ নেন প্রতিমন্ত্রী। পরে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


ইশরাক হোসেন বলেন, বিরোধী দল প্রথম দিকে জ্বালানি সংকটের কারণে লংমার্চের কথা বলেছিল। অথচ এই লংমার্চ আয়োজন করতে গিয়ে হিসাব অনুযায়ী প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল পোড়ানো হবে।


গণরায় প্রসঙ্গে তিনি বলেন, সরকার গণরায়ের পক্ষে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার করেছে। এর মাধ্যমে জনগণ যে সংস্কার চায়, সেটিই প্রকাশ পেয়েছে। সেই সংস্কার সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব।


সংবিধান সংশোধনের জন্য যে কমিটি গঠন করা হয়েছে, সেখানে বিরোধী দলকেও আহ্বান জানানো হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তবে এখন পর্যন্ত তারা সেখানে অংশ নেয়নি বলেও মন্তব্য করেন তিনি।


ইশরাক হোসেন বলেন, একদিকে বিরোধী দল সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না, অন্যদিকে লংমার্চের নামে জনগণের ভোগান্তি সৃষ্টি এবং জ্বালানি সংকটের সময় অযথা জ্বালানি পোড়াচ্ছে।


বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সরকার হিসেবে তারা ব্যর্থ না সফল, সেটি পর্যালোচনার আগে গত ছয় মাসে বিরোধী দল হিসেবে তারা কতটা সফল হয়েছে, সেটিও পর্যালোচনা করা উচিত।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য