কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত

দে
মোহাম্মদ ইব্রাহিম
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১
কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত


 কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে নবীনবরণ ও ইনোগারেশন প্রোগ্রাম ‘হরাইজন’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, লক্ষ্য নির্ধারণ ও ধারাবাহিকভাবে কাজ করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।


শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন এবং কুবির সাবেক শিক্ষার্থী ও ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের প্রভাষক হাসিন মাহতাব মাহিন। এ ছাড়া সংগঠনের সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


কুবির সাবেক শিক্ষার্থী ও ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের প্রভাষক হাসিন মাহতাব মাহিন বলেন, ‘কেবল সাময়িক মোটিভেশনে ক্যারিয়ার গড়ে ওঠে না, সফলতার জন্য প্রয়োজন কাজের ধারাবাহিকতা বজায় রাখা। ব্যর্থতা বা হোঁচট থেকে আমাদের শিক্ষা নিতে হবে। পাশাপাশি নিজেদের সক্ষমতা অনুযায়ী সঠিক ক্যারিয়ার পথ বেছে নিতে হবে। মোটিভেশন সাময়িক, জীবনের লক্ষ্য অর্জনে আসল চাবিকাঠি হলো ধারাবাহিকতা। মানুষ জীবনে বড় শিক্ষা পায় কোনো বাধা বা হোঁচট খাওয়ার মধ্য থেকেই।’


সভাপতির বক্তব্যে নাজমুস সাকিব বলেন, ‘আজকের এত মানুষের উপস্থিতিই প্রমাণ করে রোটার‍্যাক্টের প্রতি শিক্ষার্থীদের প্রত্যাশা কতটা বেশি। আমরা চাই আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা যেন একটি বড় স্বপ্ন ও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তাদের যাত্রা শুরু করতে পারে। আমাদের এই ‘হরাইজন’ প্রোগ্রামটি দূরবর্তী দিগন্তের মতো, যেখানে শিক্ষার্থীরা তাদের বড় লক্ষ্য ও স্বপ্নের সঙ্গে নিজেদের মেলাতে পারবে।’

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য