কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান

কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান


আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারীর কিশোরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন গড়তে এবং মোবাইল আসক্তি রোধে শিশুনেতৃত্বে সচেতনতা মূলক প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে। রোববারমঙ্গলবার (১৯ ও২১ জুলাই)দুপুরে শিশু ও যুবফোরামের আয়োজনে ও কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ডভিশনের সহযোগিতায় গণেশ আদর্শ উচ্চ বিদ্যালয় ও গাড়াগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে পৃথকভাবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ আয়োজিত অনুষ্ঠানে অভিভাবক,শিক্ষক,সচেতন নাগরিকসহ শিশু ও যুব ফোরামের সদস্যরা অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোনাব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম,গাড়াগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাফি ও সহকারী শিক্ষক,গাড়াগ্রাম শ্রমওকল্যাণ পাঠাগারের সভাপতি জামিয়ার রহমান,ভিডিএস সভাপতি প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কিশোরগঞ্জ এডিপির গাড়াগ্রাম ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রুশ। এসময় উপস্থিত ব্যক্তিবর্গ বলেন,বর্তমানে অনেক শিশু দীর্ঘ সময় মোবাইল ফোনে গেম,ভিডিও এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত হয়ে পড়ছে। এর ফলে পড়াশোনায় অমনোযোগ, মানসিক চাপ, ঘুমের সমস্যা এবং সামাজিক বিচ্ছিন্নতার মতো নানা সমস্যা দেখা দিচ্ছে। এ ব্যাপারে অভিভাবকদের প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্ব আরোপ করেন তারা। এছাড়াও তারা গাড়াগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ মুক্ত করতে নানা দিকনির্দেশনা মূলক আলোকপাত করেন। যা ফাইভ জিরো প্লাস অংশগ্রহণকারীদের মাঝে শেয়ার করা হয়।পরিশেষে শিশু ও যুব ফোরামের সদস্যদের অংশগ্রহণে অতিরিক্ত মোবাইল ব্যবহার ও বাল্যবিবাহের কুফল তুলে ধরে একটি গণনাটক মঞ্চায়িত হয়। ও


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য