জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর সফল হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২
জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর সফল হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


প্রধানমন্ত্রী তারেক রহমানের এবারের জাতিসংঘ সফর সার্বিক বিবেচনায় সফল হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। তাঁর মতে, জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী কোনো দলীয় অবস্থান তুলে ধরেননি। বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকারের বিষয়গুলো উপস্থাপন করেছেন।

প্রধানমন্ত্রীর সফর সংক্ষিপ্ত করার বিষয়ে ওঠা আলোচনা নাকচ করে হুমায়ূন কবির বলেন, নির্ধারিত প্রয়োজনীয় বৈঠক ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন।

ব্রিফিংয়ে দেশের বিমান পরিবহন খাতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, চাহিদা অনুযায়ী আরও উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে ঢাকাকে এ অঞ্চলের একটি এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া কারিগরি মূল্যায়ন শেষ হলে ঢাকা–নিউইয়র্ক রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান হুমায়ূন কবির।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য