জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ

দে
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫২
জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১টি আবাসিক হলে শিক্ষার্থীদের একাডেমিক কাজে ব্যবহারের জন্য একটি করে কম্পিউটার বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।


বুধবার বিকেল ৪টায় জাকসু কার্যালয়ে হল সংসদের প্রতিনিধিদের হাতে এসব কম্পিউটার তুলে দেওয়া হয়।


জাকসু নেতৃবৃন্দ জানান, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, এক্সেলসহ বিভিন্ন একাডেমিক কাজে কম্পিউটারের প্রয়োজন হলেও অনেক শিক্ষার্থীর ব্যক্তিগত ডিভাইস নেই। তাদের সহযোগিতার লক্ষ্যেই প্রতিটি হলে একটি করে কম্পিউটার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, বিশেষ করে প্রথম ও দ্বিতীয় বর্ষের অনেক শিক্ষার্থী ভর্তি হওয়ার পরপরই কম্পিউটার বা ল্যাপটপ কিনতে পারেন না। ফলে এসব ডিভাইস তাদের একাডেমিক কাজের ক্ষেত্রে সহায়ক হবে।


ভবিষ্যতে সক্ষমতা বাড়লে প্রতিটি আবাসিক হলে কম্পিউটার ল্যাব স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছে জাকসু।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য