হামের উপসর্গে আরও ১ মৃত্যু, নতুন রোগী ১১৫৪

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮
হামের উপসর্গে আরও ১ মৃত্যু, নতুন রোগী ১১৫৪


দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে নতুন করে ১ হাজার ১৫৪ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৪০ জনের হাম নিশ্চিত হয়েছে।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৮৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৭ জনে।


এ সময়ে দেশে হাম সংক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ২৬২ জন। এর মধ্যে ১৯ হাজার ৫৬৭ জনের হাম নিশ্চিত হয়েছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য