গ্যাসের চাপ কম থাকায় সার উৎপাদনে যেতে পারছে না যমুনা সার কারখানা।

দে
শাহ আলী বাচ্চু
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১১
গ্যাসের চাপ কম থাকায় সার উৎপাদনে যেতে পারছে না যমুনা সার কারখানা।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দেশের  বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (জেএফসিএল) সরকার নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ মূল্যে গ্যাস পরিশোধ করেও প্রয়োজনীয় চাপ কম থাকায় সার উৎপাদনে ফিরতে পারছে না কতৃপক্ষ।

২৮ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার জিএম (অপারেশন) ফজলুল হক।

কারখানা সূত্রে জানা গেছে, দেশে তীব্র গ্যাস-সংকটের কারণে প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর চলতি মাসে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পুনরায় গ্যাস সরবরাহ শুরু করে। এর প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ উৎপাদনে ফেরার সার্বিক প্রস্তুতি গ্রহণ করে। তবে সরবরাহ শুরু হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় মাত্রার চেয়ে গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে ।

যমুনা সার কারখানার জিএম (অপারেশন) জানান, কারখানার নিয়মিত উৎপাদন সচল রাখতে প্রতিদিন অন্তত ৪২ থেকে ৪৩ এমএমসিএফ গ্যাসের প্রয়োজন হয়। উৎপাদন শুরুর জন্য তাদের সমস্ত কারিগরি প্রস্তুতি সম্পন্ন থাকলেও শুধুমাত্র গ্যাস সংকটে কারখানা চালু করা সম্ভব হচ্ছে না। চাপস্বল্পতার নিরসন গ্যাসের চাপ বৃদ্ধি পেলে যেকোনো মুহূর্তে সার উৎপাদন শুরু করা যাবে বলে কারখানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য