বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৭:১০
বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল



প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিএনপিকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার কারিগর হিসেবে উল্লেখ করেছেন দলটির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


তিনি বলেন, খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার প্রত্যয় নিয়ে কাজ করতে হবে।


খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় এসেছে বলে আপসহীন নেত্রীর নীতি ও আদর্শ ভুলে গেলে চলবে না।


বিএনপির শীর্ষ নেতারা বলেন, এক-এগারোর সময় এবং আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে খালেদা জিয়া কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেননি। তাঁর সেই আদর্শ ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য