বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে ‘অফিস সহায়ক (এমএলএসএস)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। অস্থায়ী ভিত্তিতে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
পদের তথ্য
- প্রতিষ্ঠান: বাংলাদেশ পুলিশ
- বিভাগ: বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী
- পদ: অফিস সহায়ক (এমএলএসএস)
- পদসংখ্যা: ১১টি
- চাকরির ধরন: অস্থায়ী
- কর্মস্থল: রাজশাহী
যোগ্যতা
- শিক্ষাগত যোগ্যতা: অষ্টম (৮ম) শ্রেণি পাস
- বয়স: ২৮ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমাণে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি
পরীক্ষার ফি হিসেবে ১০০ টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে।
আবেদনপত্র সংগ্রহ
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ পুলিশ একাডেমির ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন:
আবেদন পদ্ধতি
আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে ‘প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী’ বরাবর পাঠাতে হবে। খামের ওপর স্পষ্টভাবে পদের নাম এবং বাঁ পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময়
২৮ আগস্ট ২০২৬
বিস্তারিত জানতে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন: