1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত বাজেট পেশ শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যানজট কমাতে মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরানোর উদ্যোগ বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে: চিফ প্রসিকিউটর বিএসটিআই অনুমোদন না থাকায় বেগমগঞ্জে দুই ফিড কারখানাকে জরিমানা তালাকের কাগজ ছিঁড়ে আদালতেই স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী! ভেড়ামারায় কলেজ বাজারে উপজেলা প্রশাসন এর অভিযানে  জাটকা ইলিশ জব্দ ও অর্থদণ্ড দিল্লি বিমানবন্দরের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় চলন্ত ট্রেনের ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িক বন্ধ ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক

ভেড়ামারায় কলেজ বাজারে উপজেলা প্রশাসন এর অভিযানে  জাটকা ইলিশ জব্দ ও অর্থদণ্ড

মাসুদ রানা
  • প্রকাশ সোমবার, ১৫ জুন, ২০২৬

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী  আজ ভোর ৬.৩০টায় ভেড়ামারা উপজেলার কলেজ বাজার আড়তে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, ভেড়ামারার যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) জনাব ডা. গাজী আশিক বাহার ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ রাশেদ হাসান অভিযানে উপস্থিত ছিলেন। অভিযানে দুটি আড়তে মোট ৬৪ কেজি জাটকা ইলিশ বিক্রির দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ধারা-৪ অনুযায়ী মোবাইল কোর্টে দুটি ভিন্ন মামলায় মোট ৫,০৫০ ( পাঁচ হাজার পঞ্চাশ) টাকা জরিমানা আরোপ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব ডা. গাজী আশিক বাহার জানান  জব্দকৃত জাটকা ইলিশ পরানখালী এতিমখানা ও লিল্লাহ বোডিং, মোহাম্মাদিয়া নুরিয়া জামিয়া শরীফ সুন্নতি মাদ্রাসা ও এতিমখানা, জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা, দারুন এহসান মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানা এবং হাজী আফসার উদ্দিন দারুল ইসলাম মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এ বিতরণ করা হয়। ভেড়ামারা থানা পুলিশ ও অন্যান্য কর্মচারীগণ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park