1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে: চিফ প্রসিকিউটর বিএসটিআই অনুমোদন না থাকায় বেগমগঞ্জে দুই ফিড কারখানাকে জরিমানা তালাকের কাগজ ছিঁড়ে আদালতেই স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী! ভেড়ামারায় কলেজ বাজারে উপজেলা প্রশাসন এর অভিযানে  জাটকা ইলিশ জব্দ ও অর্থদণ্ড দিল্লি বিমানবন্দরের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় চলন্ত ট্রেনের ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িক বন্ধ ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক জাবিতে জুলাই মদদদাতা শিক্ষকদের বিচার আজ,সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কা ছাত্রনেতাদের শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ

চলন্ত ট্রেনের ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িক বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশ সোমবার, ১৫ জুন, ২০২৬

ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগির সংযোগকারী হুক ভেঙে যাওয়ায় ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে সাময়িকভাবে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সোমবার (১৫ জুন) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার শহীদনগর পশ্চিম গোলাবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আকতার হোসেন।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি শহীদনগর এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় হঠাৎ ইঞ্জিন ও যাত্রীবাহী বগির মধ্যকার সংযোগকারী হুক ভেঙে যায়। ফলে ইঞ্জিনটি বগি থেকে বিচ্ছিন্ন হয়ে কিছু দূর এগিয়ে যায়।

পরে চালক বিষয়টি টের পেয়ে ইঞ্জিনটি পেছনে এনে বগির কাছে নিয়ে আসেন। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

ওসি আকতার হোসেন জানান, ক্ষতিগ্রস্ত হুক মেরামতের কাজ চলছে। দ্রুত মেরামত সম্পন্ন করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে এবং কয়েকটি ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করতে পারেনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park