1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএসটিআই অনুমোদন না থাকায় বেগমগঞ্জে দুই ফিড কারখানাকে জরিমানা তালাকের কাগজ ছিঁড়ে আদালতেই স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী! ভেড়ামারায় কলেজ বাজারে উপজেলা প্রশাসন এর অভিযানে  জাটকা ইলিশ জব্দ ও অর্থদণ্ড দিল্লি বিমানবন্দরের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় চলন্ত ট্রেনের ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িক বন্ধ ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক জাবিতে জুলাই মদদদাতা শিক্ষকদের বিচার আজ,সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কা ছাত্রনেতাদের শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ হান্নান মাসউদের হলফনামায় মিথ্যা তথ্য, বাতিল হচ্ছে এমপি পদ!

জাবিতে জুলাই মদদদাতা শিক্ষকদের বিচার আজ,সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কা ছাত্রনেতাদের

জাবি প্রতিনিধি
  • প্রকাশ সোমবার, ১৫ জুন, ২০২৬

২০২৪ সালের জুলাই মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় ঘটনায় মদদদাতা শিক্ষকদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে আজ।

আজ (১৫জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।জানা যায়, জুলাই-আগস্ট গণ-অভ্যূত্থানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ সর্বত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। 

বিশ্ববিদ্যালয়গুলোতে হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ দেয় আওয়ামীপন্থি শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বপ্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ই হামলায় মদদদাতা শিক্ষকদের বিচার সম্পন্ন করতে যাচ্ছে।  এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, সিন্ডিকেটে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এর আগে তদন্তাধীন বিষয়ে মন্তব্য করতে চাইনা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ হামলায় বিশ্ববিদ্যালয়ের একাংশের আওয়ামীপন্থী শিক্ষক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ দিয়েছেন।

বিচার প্রক্রিয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘আমরা প্রত্যাশা করি প্রতিবেদনটি সুষ্ঠুভাবে দাখিল হবে এবং বিচার দ্রুত সম্পন্ন হবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন অন্যায়ভাবে শাস্তির মুখে না পড়েন, সে বিষয়েও প্রশাসনের সর্বোচ্চ সতর্কতা থাকা প্রয়োজন।’

অন্যদিকে, তদন্ত ও বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘কয়েক দফা পিছিয়ে যাওয়ার পর অবশেষে প্রতিবেদনটি সিন্ডিকেটে উপস্থাপিত হতে যাচ্ছে। তবে অভিযুক্তরা তাদের প্রাপ্য শাস্তি পাবেন কি না এবং তদন্ত কতটা নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে, সে বিষয়ে প্রশ্ন রয়ে গেছে। তাই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।’

জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘দীর্ঘদিন পর তদন্ত প্রতিবেদনটি সিন্ডিকেটে উপস্থাপিত হতে যাচ্ছে। আশা করি বিচার প্রক্রিয়া বাধাহীনভাবে সম্পন্ন হবে।’ পাশাপাশি বিচারকাজ ব্যাহত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘সিন্ডিকেট সভায় তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। তদন্তাধীন বিষয় হওয়ায় এ মুহূর্তে এর বেশি মন্তব্য করতে চাই না।’

উল্লেখ্য, এর আগে গত বছরের ৪আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় হামলায় জড়িত ১৮৯ জন বর্তমান ও সাবেক শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। এরমধ্যে, ৬৪ জন বর্তমান শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার ও ৭৩ জন সাবেক শিক্ষার্থীর একাডেমিক সনদ স্থায়ীভাবে বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park