1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে, সন্ধ্যায় ফল ঘোষণা চট্টগ্রামে ট্রেন-ট্রাক সংঘর্ষে সাময়িক বন্ধ রেল যোগাযোগ, পরে স্বাভাবিক সিরাজগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে সাকিব -নাঈমুর রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া শুরু, আদালতে হাজির দুই আসামি অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট ও অতিরিক্ত ফোর্স  মোতায়েন শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ

কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে সাকিব -নাঈমুর

কুবি প্রতিনিধি
  • প্রকাশ রবিবার, ৭ জুন, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোটার‍্যাক্ট ক্লাবের  কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফার্মাসি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান ।

শুক্রবার (৬ জুন) প্রধান নির্বাচন কমিশনার মো. মাসুম বিল্লাহ এবং সদস্য মো. আব্দুর রহমান ও শেখ শাকিল আহমেদ স্বাক্ষরিত  এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি ঘোষণা করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী ১ জুলাই ২০২৬ থেকে তাদের দায়িত্ব গ্রহণ করবেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাঈমুর রহমান বলেন, “রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরে স্টুডেন্ট লিডারশীপ, প্রফেশনাল  ডেভেলপমেন্ট এবং সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। । আমার প্রধান লক্ষ্য হলো ক্লাবের কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং ক্লাবের সকল উদ্যোগকে সবার কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া।সকলের সহযোগিতায় আমরা আগামী রোটা ইয়ার জুড়ে নেতৃত্ব বিকাশ, দক্ষতা বিকাশ, কমিউনিটি সার্ভিস এবং উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করতে পারব।’

সভাপতি নাজমুস সাকিব বলেন,

‘রোটার‍্যাক্ট ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, সামাজিক সেবা এবং শিক্ষার্থীদের নেতৃত্ব গুনাবলীর বিকাশে কাজ করে আসছে। বিগত রোটা বর্ষে রোটার‍্যাক্ট শিক্ষার্থীদের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যকারী এবং গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশীপ প্রোগ্রামের পাশাপাশি শীতবস্ত্র বিতরন, বৃক্ষরোপন, মেন্টাল হেলথ এওয়ারনেস প্রোগ্রাম এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম “পুষ্পায়ন”-এর মতো মানবিক প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে।’

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা পেলে এই রোটা বর্ষে আমরা সংগঠনের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলতে সক্ষম হব এবং অতীতের সকল সাফল্যকে অতিক্রম করে নতুন মানদণ্ড স্থাপন করতে পারব।’

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park