1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেরোবিতে পর্তুগাল সমর্থকগোষ্ঠীর ঝটিকা মিছিল আবারও ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা লেবাননে দফায় দফায় ইসরায়েলি হামলা, নিহত ৬ সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার মূল আসামিসহ ৮ জন গ্রেফতার চলতি মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের জামালপুরে অপরাধ মুক্ত সমাজ গঠনে কমিউনিটি সমাবেশ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক, ছাড় পাবেন শিক্ষার্থী ও ভাতাভোগীরা কিশোরগঞ্জে সরকারী কর্মকর্তা ও সাংবাদিকের সঙ্গে জেন্ডারভিত্তিক সহিংসতার পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ সভা

কিশোরগঞ্জে সরকারী কর্মকর্তা ও সাংবাদিকের সঙ্গে জেন্ডারভিত্তিক সহিংসতার পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ সভা

আনোয়ার হোসেন
  • প্রকাশ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জে সরকারী কর্মকর্তা ও সাংবাদিকের সঙ্গে জেন্ডারভিত্তিক সহিংসতার পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ বিষয়ক এক প্রাণবন্ত সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১১জুন) সকালে জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরষনে নাগরিক সম্পৃক্ততার (ফেসিং) প্রকল্প জিএফএ কনসাল্টিং গ্রুপ জার্মানের কারিগরী সহযোগীতায়, কানাডিয়ান হাই কমিশন, সুইজারর‍্যান্ড দুতাবাস এবং ইউএসএআইডিয়ের আর্থিক সহযোগীতায় ও ডেমক্রেসিওয়াচের ফেসিং প্রকল্পের আওতায় উপজেলা নাগরিক প্লাটফর্মের আয়োজন উপজেলা মডেল মসজিদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী নেত্রী, শিক্ষক,সাংবাদিক,সুশীল সমাজের ব্যাক্তি বর্গ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। উপজেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক রেজাউল আলম স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।

এসময় তিনি জেন্ডার ভিত্তিক সমতা অর্জন ও সহিংসতা প্রতিরোধে আরো বেশি গতিশীলতা আনতে উপজেলা নাগরিক প্লাটফর্মে উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা, স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যান, গ্রাম্য পুলিশসহ মডেল মসজিদের আওতায় ৪৫০টি মসজিদের ইমামকে সম্পৃক্ত করার পরামর্শ দেন।পাশাপাশি তিনি জেন্ডার সমতা অর্জন ও প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এতে আরো বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উজ-জামান সরকার,কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)লুৎফর রহমান,শিশু সুরক্ষা অফিসার (এসআই)সীমা রানী, উপজেলা নাগরিক প্লাটফর্মের সদস্য সচিব ফারজানা আফরোজ সাথীসহ দৈনিক ইত্তেফাকপত্রিকার উপজেলা সংবাদদাতা শামীম হোসেন বাবুসহ অন্যান্য সাংবাদিক প্রমুখ। অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কেএম আকতার উল ইসলাম,উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার মিজানুর রহমান,ব্র্যাকের আইন সহায়তা অফিসার মোখলেছুর রহমান,সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেমক্রেসিওয়াচ ফেসিং প্রকল্পের নাদিরা আক্তার,সহযোগী সংস্থা উদয়াঙ্কুর সেবা সংস্থার মাঠ সমন্বয়কারী ছালমা আক্তার।

সভায় বক্তাগণ স্থানীয় পর্যায়ে জেন্ডারভিত্তিক সহিংসতার বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে বলেন,শিক্ষা প্রতিষ্ঠান,পরিবার এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে। নারী ও শিশুদের প্রতি সহিংসতা, বাল্যবিবাহ,পারিবারিক নির্যাতন এবং অনলাইন হয়রানির মতো ঘটনা প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি বলে তারা মনে করেন। অপর বক্তব্যে ওসি লুৎফর রহমান নারী ও শিশু নির্যাতনে তাৎক্ষণিকভাবে থানায় অবগত করার আহবান জানান। এছাড়াও বক্তাগণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,উন্নয়ন সংস্থা ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগে এ উপজেলাকে সহিংসতামুক্ত একটি রোলমডেল উপজেলা গঠনে আশাবাদ ব্যাক্ত করেন।

এসময় সভাটিতে অংশগ্রহণকারীদের সুচিন্তিত মতামত ও সুপারিশের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ভবিষ্যৎ করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি জেলা প্রকল্প সমন্বয়কারী(ডেমক্রেসিওয়াচ ফেসিং প্রকল্পের)মুজিবার রহমান প্রকল্পের লক্ষ্য,উদ্দেশ্য ও কার্যক্রম উপস্থাপনা করে বলেন,স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহন, প্রভাব বিস্তার, জবাবদিহিতা এবং মানবাধিকার লংঘনের প্রতিকার চাওয়ার ক্ষেত্রে নাগরিক সমাজের বিশেষ করে যুব,নারী প্রন্তিক সম্প্রদায়ের সদস্যদের প্রতিনিধিত্ব,স্বীকৃতি এবং ও অংশগ্রহন বৃদ্ধি করার লক্ষ্যে সমাজের সকল স্তরের নাগরিকদের কাছে পৌঁছানো এবং সংগঠিত করা। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন,ক্যাপাসিটি বিল্ডিং ও আউটরিচ কো-অর্ডিনেটর ডেমক্রেসিওয়াচ রংপুরের আব্দুস সেলিম।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park