সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল চালা বাজার এলাকায় অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগের ভিত্তিতে রোববার (৭জুন) দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. বিপাশা হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অধিক মূল্যে সার বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া একই অভিযানে হাতি ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ লঙ্ঘনের দায়ে একজনের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়।
কামারখন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. বিপাশা হোসাইন জানান, জনস্বার্থে বাজার তদারকি ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।