1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: পরিবারপ্রতি ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ আসামিপক্ষের আইনজীবীর বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে, সন্ধ্যায় ফল ঘোষণা চট্টগ্রামে ট্রেন-ট্রাক সংঘর্ষে সাময়িক বন্ধ রেল যোগাযোগ, পরে স্বাভাবিক সিরাজগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে সাকিব -নাঈমুর রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া শুরু, আদালতে হাজির দুই আসামি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ

অনলাইন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৭ জুন, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর এটি বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট অধিবেশন, যা দেশের অর্থনৈতিক দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হবে। অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জন্য জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৭ মে এ অধিবেশন আহ্বান করেন।

সরকার আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভর্তুকি ব্যয় বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ, ঋণের সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ আংশিক বাস্তবায়নের কারণে ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়তে যাচ্ছে।

সরকারের নীতিগত অগ্রাধিকারের মধ্যে রয়েছে অর্থনীতির পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি। তবে প্রস্তাবিত বাজেটে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া আগামী অর্থবছরে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং জনগণের ক্রয়ক্ষমতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস হয়েছিল, যা সাম্প্রতিক সময়ের অন্যতম সক্রিয় আইন প্রণয়ন কার্যক্রম হিসেবে বিবেচিত হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park