1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ আসামিপক্ষের আইনজীবীর বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে, সন্ধ্যায় ফল ঘোষণা চট্টগ্রামে ট্রেন-ট্রাক সংঘর্ষে সাময়িক বন্ধ রেল যোগাযোগ, পরে স্বাভাবিক সিরাজগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে সাকিব -নাঈমুর রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া শুরু, আদালতে হাজির দুই আসামি অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট ও অতিরিক্ত ফোর্স  মোতায়েন

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে, সন্ধ্যায় ফল ঘোষণা

অনলাইন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৭ জুন, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে। ভোট শেষে সন্ধ্যা ৬টার দিকে ফলাফল ঘোষণা করা হবে।

গত আট মাসের ব্যবধানে এটি বিসিবি পরিচালনা পর্ষদের দ্বিতীয় নির্বাচন। নির্বাচনে বিভিন্ন ক্যাটাগরিতে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা। তবে বেশ কয়েকটি পদে ইতোমধ্যে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের জন্য নির্ধারিত ১০ পরিচালক পদের মধ্যে ৭ জন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বর্তমানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে খুলনা বিভাগের দুটি এবং বরিশাল বিভাগের একটি পরিচালক পদের জন্য। যদিও খুলনা বিভাগের আসনগুলোতেও প্রতিদ্বন্দ্বিতা সীমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ক্যাটাগরি-৩ থেকে একমাত্র পরিচালকও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে ক্লাব ক্যাটাগরির সব পদেই প্রতিদ্বন্দ্বিতা থাকায় সেখানে ভোটগ্রহণের মাধ্যমে পরিচালক নির্বাচন করা হচ্ছে।

নির্বাচনে ১২ পরিচালক পদের বিপরীতে শুরুতে ১৮ জন প্রার্থী থাকলেও বিভিন্ন কারণে বর্তমানে প্রার্থীর সংখ্যা কমে ১৬ জনে দাঁড়িয়েছে। নির্বাচিত পরিচালকরা এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালক মিলে মোট ২৫ সদস্যের বোর্ড গঠন করবেন।

পরবর্তীতে এনএসসি মনোনীত দুই পরিচালকসহ নির্বাচিত ২৩ পরিচালক পরবর্তী মেয়াদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচন করবেন। ফলে আজকের নির্বাচন বিসিবির ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park