1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ আসামিপক্ষের আইনজীবীর বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে, সন্ধ্যায় ফল ঘোষণা চট্টগ্রামে ট্রেন-ট্রাক সংঘর্ষে সাময়িক বন্ধ রেল যোগাযোগ, পরে স্বাভাবিক সিরাজগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে সাকিব -নাঈমুর রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া শুরু, আদালতে হাজির দুই আসামি অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট ও অতিরিক্ত ফোর্স  মোতায়েন

চট্টগ্রামে ট্রেন-ট্রাক সংঘর্ষে সাময়িক বন্ধ রেল যোগাযোগ, পরে স্বাভাবিক

অনলাইন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৭ জুন, ২০২৬

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি বালুবোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনায় সাময়িকভাবে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে উদ্ধার কাজ শেষে সকাল সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক করা হয়।

রোববার (৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস বড়তাকিয়া এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক রেললাইনের ওপর উঠে পড়ে। এ সময় ট্রেনটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ট্রাকের বিভিন্ন অংশ রেললাইনে ছড়িয়ে পড়ে এবং ট্রেনটির সঙ্গে আটকে যায়। ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে। ট্র্যাক থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরিয়ে রেললাইন সচল করার কাজ চালানো হয়।

চিনকি আস্তানা রেলস্টেশনের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম জানান, সকাল আনুমানিক ৯টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে একটি বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি ট্রেনের সঙ্গে আটকে থাকায় তাৎক্ষণিকভাবে সরানো সম্ভব হয়নি। ফলে উভয় লাইনেই ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে উদ্ধার কাজ সম্পন্ন হলে সকাল সাড়ে ১০টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে আসে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park