1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
খাল খননের মাধ্যমে অবৈধ সকল স্থাপনা দখলমুক্ত করতে  হবে: এমপি আবুল কালাম – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল দিল্লি ভেড়ামারায় এমপি ফরিদা ইয়াসমিনকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান বিপিএলের ফিক্সিং ইস্যুতে ক্রিকেটারসহ ৫ জন সাময়িক নিষিদ্ধ, বিসিবির কঠোর পদক্ষেপ জেলেদের মাঝে জাল বিতরণ।  খাল খননের মাধ্যমে অবৈধ সকল স্থাপনা দখলমুক্ত করতে  হবে: এমপি আবুল কালাম সুন্দরগঞ্জে সড়ক এখন কৃষকের উঠান, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা চুয়াডাঙ্গায় ৩ কোটি ১৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস ঈদ পর্যন্ত দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত, নতুন সময় নির্ধারণ সুন্দরগঞ্জে তিস্তার পানি বাড়তেই নৌকা মেরামতে ব্যস্ত চরবাসী স্কুল ছাত্রীকে ধর্ষণ  মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, প্রেমিক কে  বেকসুর খালাস

খাল খননের মাধ্যমে অবৈধ সকল স্থাপনা দখলমুক্ত করতে  হবে: এমপি আবুল কালাম

সৈয়দ মুজিবুর রহমান দুলাল
  • প্রকাশ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, সারা দেশের ন্যায় লাকসাম ও মনোহরগঞ্জে খাল খননের মাধ্যমে অবৈধভাবে গড়ে ওঠা সকল স্থাপনা দখলমুক্ত করা হবে। এখানে অবৈধভাবে দখলদারিত্ত্বের কোনো সুযোগ নেই। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন এবং জনস্বার্থে এ কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অবৈধ দখলমুক্ত করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ আইনি জটিলতা দেখা দিতে পারে। ওইসব বিষয়গুলো আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে মোকাবেলা করব। খালের মধ্যে বর্জ্য কিংবা আবর্জনা স্তূপ হয়ে আছে। পানির প্রবাহ ঠিক রাখতে এগুলোকে পরিস্কারের আওতায় আনা হবে।

এ ছাড়া, কোন মাদক কারবারি, কিশোর গ্যাং কিংম্বা ইভটিজারদের কোনো ধরণের স্থান হবে না আমার নির্বাচনী এলাকায়। যে কোনো মূল্যে এসব অপরাধমূলক কার্যক্রম বন্ধ করতে হবে। এক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সকল সচেতন নাগরিককে ঐক্যবদ্ধ ভাবে সামাজিক ও বিবেকের দায়বোধ থেকে এগিয়ে আসতে হবে। তবেই অপরাধ প্রবনতা দূর করা যাবে এবং আইনশংখলার উন্নয়ন ঘটবে।

বৃহস্পতিবার (৭ মে) লাকসাম পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃংখলা কমিটির সভা ও  পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম এসব কথা বলেন।

জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, প্রতিটি খালের স্থানেই রয়েছে। কেউ যদি অবৈধভাবে কোনো কিছু গড়ে তোলে, স্বাভাবিকভাবে তাকে ওই স্থান থেকে তা উঠিয়ে নিয়ে যেতে হবে। নইলে আইনগতভাবে মোকাবেলা আমরা করব। তবে আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য মহৎ। নতুন আঙ্গিকে ও নতুন উদ্যোমে একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। এর জন্য সবার সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন।

তিনি বলেন, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের কর্মসূচি হাতে নিয়েছিলেন। যা ছিল একটি আন্দোলন ও বিপ্লব। সেই ধারাবাহিকতায় তার জ্যেষ্ঠ সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের কয়েকটি স্থানে খালন খনন উদ্বোধন করেছেন। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সভায় খাদ্যবান্ধব কর্মসূচিসহ বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে ভালো ভাবে যাঁচাই-বাছাই করে প্রকৃত উপকারভোগীদের ওইসব সুবিধা প্রদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা দেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. নাজিয়া বিনতে আলম, কৃষি কর্মকর্তা মো. আল আমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুন নাহার লাইলী, লাকসাম মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহাম্মদ উল্লাহ সবুজ, খাদ্য কর্মকর্তা কামরুন নাহার, সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ মজির আহম্মদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু, লাকসাম প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলালসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম দেশের বিভিন্ন স্থানে কয়েকটি মাদরাসায় সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, একশ্রেণির কিছু অসাধু ব্যক্তি ব্যবসায়িক মানসিকতায় বানিজ্যিক ভাবে অত্যন্ত স্পর্শকাতর ইসলাম ধর্মকে পুঁজি করে ধর্মের দোহাই দিয়ে নিয়ম বহির্ভূতভাবে যত্রতত্র ব্যাঙের ছাতার মতো অসংখ্য মাদরাসা গড়ে তুলেছেন। কিছু কিছু মাদরাসার শিক্ষকদের বিরুদ্ধে অসামাজিক কার্যক্রমসহ নানাবিধ অপরাধমূলক ঘটনার সংবাদ রয়েছে। যেখানে সরকার অবৈতনিক সার্বজনিন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু রেখেছেন। বিনামূল্যে বই বিতরণ এবং উপবৃত্তি প্রদান করছেন। সেখানে ওইসব নামধারী কথিত মাদরাসাগুলো বানিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তর করছেন। সরকারের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ভুলন্ঠিত করতে কৌশলে কাজ করছে। যেসব মাদরাসার বিরুদ্ধে অনৈতিক কার্যক্রমের অভিযোগ পাওয়া যায়। তদন্ত সাপেক্ষ ওইসব মাদরাসার সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ওইসব মাদরাসা পরিচালনার ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা অত্যাবশ্যক বলে সভায় মতামত ব্যক্ত করেন। এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের বিষয় তুলে ধরেন এবং সংশ্লিষ্ট সকলকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে স্ব স্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park