1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ডিআইইউসাসের মানববন্ধন – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বিসিএস ক্যাডার চিকিৎসকদের  দিনব্যাপী  এনসিডি বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত কালবৈশাখীর তাণ্ডব, সারা দেশে বজ্রাঘাতে নিহত ১২, আহত আরও কয়েকজন সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প বাতিল, একনেকে অনুমোদন মেলেনি এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী হাম আতঙ্ক বাড়ছে, ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৮ শিশুর, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৬৪ প্রধানমন্ত্রীর আগমনে সাজছে শার্শার ঐতিহ্যবাহী উলাশী জিয়া খাল ক্যাম্পাসে সকল ধরনের সহিংসতা বন্ধ এবং আদর্শিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার দাবিতে ‘ মানববন্ধন’ ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ডিআইইউসাসের মানববন্ধন আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ডিআইইউসাসের মানববন্ধন

মোঃ হৃদয় 
  • প্রকাশ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)।

রবিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

ডিআইইউসাসের সভাপতি কালাম মুহাম্মদ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর যে বর্বরোচিত হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। সাংবাদিকদের ওপর হামলা মানে মুক্তবুদ্ধি চর্চার পথে বাধা সৃষ্টি করা। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গনে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। আমরা মনে করি, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে ভবিষ্যতে এ ধরনের সহিংসতা আরও বেড়ে যেতে পারে।

ডিআইইউসাসের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল খায়ের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তা, গণতান্ত্রিক মূল্যবোধ ও গণমানুষের অধিকার আদায়ের সূতিকাগার হিসেবে সুপরিচিত। সেই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নেতৃবৃন্দসহ ১২ জন পেশাদার সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা শুধু নিন্দনীয়ই নয়, গোটা জাতির জন্য চরম লজ্জাজনক।

তিনি আরও বলেন, ছাত্রদলের প্রতি আমার উদাত্ত আহ্বান আপনারা আপনাদের অবাধ্য ও সহিংসতায় জড়িত নেতাকর্মীদের দ্রুত চিহ্নিত করে সাংগঠনিকভাবে শাস্তির আওতায় আনুন। তা না হলে এ ধরনের কর্মকাণ্ড আপনাদের সংগঠনকে ব্যর্থতার দিকে ঠেলে দেবে এবং জনসমর্থন ক্ষুণ্ন করবে।

ডিআইইউসাসের সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) নুর ইসলাম বলেন, ঢাবির সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে, তা শুধু ব্যক্তিগত আঘাত নয় বরং এটি ক্যাম্পাস সাংবাদিকতার ইতিহাসে একটি কলঙ্কজনক ঘটনা হিসেবে থেকে যাবে। ঢাবিসাস শুধু একটি সংগঠন নয়, এটি দেশের সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখান থেকে জাতীয় পর্যায়ে সাংবাদিক নেতৃত্ব গড়ে ওঠে। সাংবাদিকদের কণ্ঠ রোধের অপচেষ্টা কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানাই।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ডিআইইউসাসের সহ-সভাপতি (ভারপ্রাপ্ত) মো. নাইমুর রহমান ইমন, কোষাধ্যক্ষ মো. আল শাহারিয়া সুইট, সহ দপ্তর ও প্রচার সম্পাদক মো. হৃদয় এবং সদস্য মো. শহিদুল ইসলাম সোহেল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park