1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
হাম আতঙ্ক বাড়ছে, ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৮ শিশুর, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৬৪ – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী হাম আতঙ্ক বাড়ছে, ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৮ শিশুর, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৬৪ প্রধানমন্ত্রীর আগমনে সাজছে শার্শার ঐতিহ্যবাহী উলাশী জিয়া খাল ক্যাম্পাসে সকল ধরনের সহিংসতা বন্ধ এবং আদর্শিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার দাবিতে ‘ মানববন্ধন’ ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ডিআইইউসাসের মানববন্ধন আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নৌ হুঁশিয়ারি সংকেত জারি জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরুর পরিকল্পনা সরকারের, সেশনজট কমানোর উদ্যোগ প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করছেন মনিরা শারমিন, মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ বেগমগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

হাম আতঙ্ক বাড়ছে, ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৮ শিশুর, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৬৪

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সারা দেশে হাম ও হামজাতীয় উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশুর মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে এবং বাকি সাতজন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ ২৬ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২১৬ জন।

এদিকে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৫৬৪ শিশু। চলমান সংক্রমণের প্রেক্ষাপটে শিশুদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবার ওপর চাপ বাড়ছে বলেও সংশ্লিষ্টরা মনে করছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২০ হাজার ৪৭৫ জন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৭ হাজার ৮১ জন।

দেশজুড়ে হাম সংক্রমণ ও শিশুমৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচি জোরদার এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park